রাহুল গান্ধী

স্বামীকে রাজনীতিতে বাধা দিলেও ছেলে রাহুলকে কেন দেননি সোনিয়া, জানালেন নিজেই
স্বামী রাজীব গান্ধীকে রাজনীতিতে প্রবেশ না করার জন্য অনুরোধ করেছিলেন সোনিয়া গান্ধী। এমনকি রাজনীতির ‘ভয়ংকর জগতে’ নিজেকে ও পরিবারকে জড়িয়ে না ফেলতে রাজীবের কাছে কাকুতি-মিনতিও করেছিলেন তিনি। তবে ছেলে রাহুল গান্ধী যখন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাঁকে বাধা দেননি সোনিয়া।

রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (২ নভেম্বর) হায়দরাবাদে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

গদি ছাড়, ভোট চোর—রাহুলের নেতৃত্বে দিল্লিতে লাখো মানুষের বিক্ষোভ
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভকারীরা ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান দিতে দিতে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকা থেকে রামলীলা ময়দানের দিকে মিছিল করেন। রাহুল গান্ধী খোলা ছাদের একটি জিপে করে সমাবেশস্থলে যান। এ সময় বিক্ষোভকারীরা ঢোলও বাজান...

আপনি কোথাও পালাতে পারবেন না—রামলীলা থেকে মোদিকে রাহুলের হুঁশিয়ারি
দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রামলীলা থেকে মোদিকে হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেছেন












