ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এই নির্বাচনে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর মতো হেভিওয়েট প্রার্থীরা লড়ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুই হেভিওয়েট নেতাই জয়ের পথে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির নেতা নরেন্দ্র মোদি লড়ছেন উত্তর প্রদেশের বারনসি আসন থেকে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী তাঁর আসনে এগিয়ে আছেন। মোদির বিপরীতে লড়ছেন কংগ্রেসের প্রার্থী অজয় রায়। তবে অনুমান করা হচ্ছে, অজয় রায় মোদির বিপরীতে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন না।
এদিকে, কংগ্রেসের পোস্টারবয় বলে খ্যাত রাহুল গান্ধী এবারের নির্বাচনে লড়েছেন ওয়ায়েনাদ ও রায়বেরেলি আসন থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেসের সাবেক এই সভাপতি দুটি আসনেই এগিয়ে আছেন। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রাহুল গান্ধী ওয়ায়েনাদ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ লাখ ভোটে এগিয়ে আছেন এবং রায়বেরেলি আসনে এগিয়ে আছেন ৫০ হাজার ভোটে।
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে আছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। তবে শক্ত লড়াই করছে বিরোধী জোট ইন্ডিয়া। প্রথম দিকে এ দুই জোটের ব্যবধান বেশ বড় হলেও ক্রমেই তা আস্তে আস্তে কমছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, বিজেপির জোট হয়তো এবারও ক্ষমতায় টিকে থাকবে, তবে বিরোধীদের সঙ্গে ব্যবধান খুব বেশি হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত লোকসভার ৫৪৩টি আসনের ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ জোট এগিয়ে আছে ২৯২টি আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২২২টি আসনে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ২৯টি আসনে।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে আছে ২৭২টি আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২২৯টি আসনে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ২৭টি আসনে।

লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
৩৪ মিনিট আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
২ ঘণ্টা আগে
ভারতশাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী নাজাকাত আলী। প্রায়ই তাঁর কাছে ফোন করে পর্যটকেরা জানতে চান সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক বছর হয়ে গেলেও মানুষের মনে এখনো অনেক আতঙ্ক।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী তিন দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ
৩ ঘণ্টা আগে