
মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুবার অকৃতকার্য হওয়ার পর রামিদুজ্জামান টুটুল (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাঠি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রামিদুজ্জামান টুটুল কোদাইলকাঠি গ্রামের ইমরাত শ্রমিক মিন্টু মিয়ার ছেলে। সে পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, রামিদুজ্জামান টুটুল এসএসসি পরীক্ষায় পরপর দুবার ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। এর পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যদের দাবি।
স্থানীয় একটি সূত্র জানায়, টুটুল পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধে জড়াত। এ নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি হতো।
স্থানীয় বাসিন্দা সোহাগ আহমেদ বলেন, ‘কয়েক দিন আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে টুটুল অকৃতকার্য হয়। এ নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করেছিলেন বলে জানা গেছে। পরে তার মৃত্যুর ঘটনা ঘটেছে।’ তিনি বলেন, ‘পরীক্ষায় অকৃতকার্য হওয়া জীবনের শেষ নয়। অনেকে দুই-তিনবার পরীক্ষায় অকৃতকার্য হয়েও পরে সফল হয়েছে। তাই কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল করতে না পারলে তাকে হতাশ না হয়ে আবার চেষ্টা করার জন্য উৎসাহ দেওয়া প্রয়োজন।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা নতুন ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ বা বগি চলতি আগস্ট মাসে দেশে আসার কথা রয়েছে। এসব কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে এখনো কোচগুলো আসার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
২৫ মিনিট আগে
রাজশাহীতে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। নিহত রিকশাচালকের নাম মো. পলাশ (৪৫)। তাঁর বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজশাহী...
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮)...
৩৩ মিনিট আগে
শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর থানায় মুচলেকা দেওয়ার পর তাঁদের দুজনকে পাসপোর্ট অফিসের স্টাফদের জিম্মায় দেওয়া হয়।
১ ঘণ্টা আগে