রাজশাহীতে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।
নিহত রিকশাচালকের নাম মো. পলাশ (৪৫)। তাঁর বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে রাখা হয়েছে।
নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পলাশ অসুস্থ ছিলেন। রক্তচাপ মাপার জন্য রাতে তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। এ সময় তাঁর রিকশা রাখার জন্য সেখানে একটু যানজট সৃষ্টি হয়। তখন পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাঁকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটি এবং হাতাহাতি হয়।
তখন পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়। আর স্থানীয়রা অসুস্থ রিকশাচালক পলাশকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, এ ঘটনায় হত্যা মামলা করতে হামিও হলের মালিক-কর্মচারীদের বিরুদ্ধে রাত ৩টায় থানায় একটি এজাহার দিয়েছেন পরিবারের সদস্যরা। মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থাকলেও এখন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে...
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
৪ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৭ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
১১ মিনিট আগে