
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৯ সদস্য। আজ রোববার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তাঁরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ও সীমান্তচৌকি দখল নিয়ে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মির (এএ) তীব্র লড়াই চলছে। প্রায় আড়াই মাস ধরে চলে আসা যুদ্ধে আরকান আর্মি বাংলাদেশ সীমান্তের অধিকাংশ এলাকা সরকারি বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। গতকাল শনিবার থেকে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ হারা সীমান্তচৌকির পুনরুদ্ধারে হামলা জোরদার করেছে জান্তা।
সীমান্তের বাসিন্দারা জানান, আজ রোববার ভোর ৬টা থেকে টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন সীমান্তে তীব্র গোলাগুলি, মর্টার শেল ও ভারী অস্ত্রের বিকট শব্দে এপার কেঁপে উঠছে। গতকাল নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার সীমান্ত এলাকার আকাশে যুদ্ধ বিমান চক্কর দিতে দেখা গেছে।
এতে কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
সীমান্তের একাধিক সূত্র জানায়, বিদ্রোহী গোষ্ঠী রাখাইনের মংডু টাউনশিপ ঘিরে আক্রমণ চালাচ্ছে। এতে বিদ্রোহীদের ঠেকাতে জান্তা বাহিনী হামলা জোরদার করেছে। ফলে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আজ সকালে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের কয়েকজন আহত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁরা কয়েক দফায় প্রবেশ করেছেন।
তিনি বলেন, সীমান্তের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। পাশাপাশি নাফনদী ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে।
সর্বশেষ ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে, ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য। তাঁরা সবাই বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে রয়েছেন।
এ ছাড়া গত ৪–৬ ফেব্রুয়ারি কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন ৩৩০ জন জান্তা সদস্য। তাঁদের গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার ইনানী জেটিঘাট ঘাট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।

বন্ধুর চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে মারা গেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিল্লাল মাঝি (৫০)। বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে পরদিন মারা যান তাঁর বন্ধু হাবিবুর রহমান (৫৭)। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড় ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে তাঁদের দুজনের লাশ রয়েছে।
২০ মিনিট আগে
জামালপুরে গ্যাস সংকট নিরসন ও সিএনজিচালিত অটোরিকশার জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় এ অবরোধ শুরু হয়...
৪৩ মিনিট আগে
সদর উপজেলার তরা এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা কাদা-পানি মাড়িয়ে খেত থেকে আখ কাটছেন। পরে আখের পাতা ও আঁশ পরিষ্কার করে আঁটি বেঁধে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা নতুন ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ বা বগি চলতি আগস্ট মাসে দেশে আসার কথা রয়েছে। এসব কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে এখনো কোচগুলো আসার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
১ ঘণ্টা আগে