
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুন কাল সোমবার দায়িত্বভার গ্রহণ করবেন। আজ রোববার এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘আজকে আমি চলে যাচ্ছি। আগামীকাল নতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন জায়েদা খাতুন। তিনি যদি মনে করেন সহযোগিতা দরকার, আমরা তাঁকে সহযোগিতা করব।’
কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। এই জন্য তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে বেহাল অবস্থা ছিল। সেই দশা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাওনা পরিশোধ করার পরেও ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব জমা করেছি। এটি এখন দেশের মধ্যে অন্যতম সচ্ছল সিটি করপোরেশন।’
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্যানেল মেয়র আব্দুল আলিম, আয়েশা আক্তার, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় গাছ, বাঁশ, বালু কিংবা মাটি পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই চাঁদার কারবার চলে থানার ওসির নামে। প্রতি মাসে আদায় হয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা যায় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিমের পকেটে। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন...
৪ ঘণ্টা আগে
রিক্রুটিং এজেন্সি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল অটোরিকশাচালক মোহাম্মদ সোনা মিয়াকে কিরগিজস্তানে চাকরি দেওয়ার কথা বলে ২০২৪ সালে ৫ লাখ টাকা নিয়েছিল। সোনা মিয়াকে ৬০-৬৫ হাজার টাকা বেতনে কার ওয়াশের (গাড়ি ধোয়া) কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন, সব কাগজপত্রই জাল।
৪ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
৭ ঘণ্টা আগে