
ঝিনাইদহ সদর উপজেলার বেগবতী নদীর ওপর ব্রিজটি ভেঙে পড়েছে এক বছর হলো। এই দীর্ঘ সময়েও মেরামত বা নির্মিত হয়নি নতুন ব্রিজ। এতে মহারাজপুর ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের অন্তত ছয় গ্রামের মানুষ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যানবাহন চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।

একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, মুহূর্তেই তছনছ করে দিতে পারে একটি পুরো পরিবারকে। অথচ ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে প্রতিদিনই এমন ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রায় অর্ধশত মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ এখন যেন নীরব আতঙ্ক।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনে বড় বড় ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভবনটি দুই পুকুরের মাঝখানে নির্মাণ করায় ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।

পাবনা পৌরসভা জনবলসংকটসহ নানা প্রতিবন্ধকতায় জর্জরিত। প্রথম শ্রেণির এই পৌরসভায় এত বছরেও হয়নি একটি নতুন ভবন। পরিত্যক্ত ঘোষণার পরও দেড় শ বছরের পুরোনো ভবনেই ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম।