
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে পৃথক স্থানে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলায় সীমান্তের দুটি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে মো. আশিকুর রহমান এবং একই এলাকার বরম সিদ্দিপুরের আজমন আলীর ছেলে মো. ইয়াকুব আলী।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে খাসিয়াদের সুপারিপুঞ্জিতে ঢুকলে তাঁরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যান। লাশ দুটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দমদমিয়া সীমান্ত পিলার নম্বর ১২৬০/৪-এসের পাশ দিয়ে বাংলাদেশি কয়েক ব্যক্তি আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে রাজন টিলার সুপারিবাগানে ঢোকে।
এ সময় সেখানে অবস্থানরত ভারতীয় বাগানমালিক খাসিয়ারা তাদের লক্ষ্য করে বন্দুকের কয়েক রাউন্ডটি গুলি ছোড়ে। এতে মো. আশিকুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর সঙ্গে থাকা অন্যরা লাশ বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসেন।
অন্যদিকে একই দিন বেলা ৩টায় সীমান্ত পিলার ১২৫৫/২ এস থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে বরম সিদ্দিপুর নামক স্থান দিয়ে দুই ব্যক্তি সুপারিবাগানে ঢুকলে খাসিয়ারা তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে মো. ইয়াকুব আলী নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা আহত ইয়াকুবকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবন থেকে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কার্নিশ বেয়ে চুরি করতে উঠেছিলেন বলে ধারণা করছে পুলিশ।
১১ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১০ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমের (১০)। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও তাকে না পাওয়ায় স্থানীয় থানা-পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
১১ মিনিট আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজের আশপাশেও হামলাকারীরা লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে এ ভাঙচুর-লুটপাট চলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
৩০ মিনিট আগে