ময়নাতদন্ত

রামগড় সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর
নিহত ব্যক্তির পরিবার ও তাঁদের সমাজের নেতারা থানায় এসে ময়নাতদন্তে অনীহা প্রকাশ করেন। তাঁদের দাবি, ঘাস কাটতে গিয়ে দুর্ঘটনাবশত পাথরে আঘাত লেগে অংথৈইপ্রু মারা গেছেন...

অচেতন অবস্থায় উদ্ধার, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু মাদ্রাসাশিক্ষকের
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর ত্রি-সেতু এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার মাদ্রাসাশিক্ষক শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তাঁকে বিষাক্ত কোনো পদার্থ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আলগী নদীতে ভেসে উঠল গলায় ইট ও হাত বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ
পটুয়াখালীর বাউফলে আলগী নদী থেকে হাত বাঁধা ও গলায় ইট বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়...

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
মেহেরপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দা দিয়ে কুপিয়ে হাবিল উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।










