রাজধানীর আদি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের বিরোধ বহু পুরোনো। এ বিরোধ নিয়ে হাতাহাতি, মারামারি তো বটেই, খুনাখুনিও কম হয়নি। আজ সেই বিরোধে পানি ঢেলে দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। নিউমার্কেটের ভয়াবহ আগুন নেভাতে দিনভর যত পানি ছিটানো হয়েছে, তার প্রায় সবই নেওয়া হয়েছে ঢাকা কলেজ চত্বরের পুকুর থেকে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলছিলেন, আগুন লাগার খবর আসে আজ শনিবার সাতসকালে। এরপর সবার আগে ঝাঁপিয়ে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী বলেন, ‘সাহ্রি খাওয়ার পর আমরা বিশ্রামে ছিলাম। হঠাৎ খবর এল মার্কেটে আগুন লেগেছে। এ খবর শুনে কেউ কি বসে থাকতে পারে? সবাই মিলে নেমে পড়লাম আগুন নেভাতে।’
রবি নামের এক ছাত্র বললেন, আগুনের খবর শুনে কোনো আবাসিক ছাত্র ঘরে বসে থাকেনি। সবাই ঝাঁপিয়ে পড়েছে। কিছু না কিছু করে সাহায্য করেছে।
শিক্ষার্থী আরাফাত বললেন, ‘আগুন নেভানো শুরু হতে না-হতেই ফায়ারের পানি ফুরিয়ে যায়। আমরা তখন ফায়ারকে বলি কলেজের ভেতরে পুকুর আছে। এরপর ফায়ারের কর্মীরা একে একে ১৫টি পাম্প বসিয়ে পানি তুলতে থাকে। পানির পাইপ যাতে গাড়ি পর্যন্ত যেতে কোনো সমস্যা না হয়, সে জন্য কলেজের সীমানা দেয়ালও ভেঙে ফেলা হয়।’
ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের বলেন, ‘আমরা হলাম প্রতিবেশী। এমন বিপদের দিনে আমরা বসে থাকব কী করে। যা যা লাগে সবই করব। আমাদের সব ছেলে সাহায্য করবে।’
দিনভর ঢাকা কলেজের এই সহযোগিতায় কৃতজ্ঞ নিউমার্কেটের ব্যবসায়ীরা। হারুন নামের এক ব্যবসায়ী বললেন, ‘ওরা তো আমাদের প্রতিবেশী। ঝগড়াঝাঁটি যা-ই হোক, বিপদে তো তারাই আগে আসবে। ওরা যে আমাদের ভালো প্রতিবেশী, সেটা কিন্তু এবার প্রমাণ দিয়েছে। আশা করি এ বন্ধন অটুট থাকবে।’

লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে ব্যবসায়ী রণজিত পাল, তাঁর স্ত্রী ঊর্মি পাল ও সন্তোষ পালকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকারগুলোও।
৩ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
৫ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বারের জন্মদিন উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের চাঁদায় অনুষ্ঠান ও উপহার কেনার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার না করে কর্মকর্তা বলেন, শিক্ষকদের ভালো লেগেছে বলেই তাঁরা আয়োজন করেছে
৬ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ব্যক্তিগত গাড়ির চাপায় মেহেদী হাসান মিম (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক হাসানকে (২০) আটক করেছে পুলিশ। জার্মান দূতাবাসের পাশে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার সামনে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিম নীলফামারীর ডোমার থানার
৮ মিনিট আগে