
চট্টগ্রামে বন্দরটিলায় ৬ বছরের এক কন্যাশিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটির লাশ ছয় খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন বলে ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন।
আটক আবের আলীকে (৩৫) জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাঈমা সুলতানা শুক্রবার এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার ইপিজেড থানার বন্দরটিলা থেকে আবেরকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির মরদেহ খণ্ড করার কাজে ব্যবহৃত বঁটি ও ‘কাটার’ উদ্ধার করা হয়।
‘তবে ওই শিশুর খণ্ডবিখণ্ড লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’
পুলিশ বলছে, গত ১৫ নভেম্বর নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে তাঁর বাবা ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আটক যুবকের বরাত দিয়ে পিবিআই কর্মকর্তা নাঈমা বলেন, শিশুটিকে ‘মুক্তিপণের জন্য অপহরণ’ করেছিলেন আবের। কিন্তু তা বাস্তবায়নের আগেই ‘শিশুটি চিৎকার শুরু করে এবং থামাতে না পেরে ১৬ নভেম্বর সকালে হত্যা করেন’।
‘পরে শিশুর লাশটি ছয় খণ্ড করে ছয়টি প্যাকেটে ভরা হয়। এর তিনটি প্যাকেট ২০ ফুট গভীর একটি নালায় ও বাকি তিন প্যাকেট সাগরে ফেলে আসেন আবের।’
ওই মরদেহের টুকরাগুলো উদ্ধারের জন্য পিবিআইয়ের একাধিক দল মাঠে কাজ করছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
আরও খবর পড়ুন:

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
২ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
২ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে