
গৃহপরিচারিকার সঙ্গে সংগমরত অবস্থায় বালাসুব্রামানিয়াম নামে ৬৭ বছরের এক ব্যবসায়ীর হার্ট অ্যাটাক হয়। সেই অবস্থায়ই মারা যান তিনি। পরে মৃত্যুর সঙ্গে পুলিশ তাঁর সম্পর্ক খুঁজে পেতে পারে এই ভয়ে ওই নারী তাঁর ভাই এবং স্বামীর সহায়তায় বালার মরদেহ গুম করে ফেলেন। ঘটনা ভারতের বেঙ্গালুরুর জেপি নগরের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ জানিয়েছে বালাসুব্রামানিয়ামের মৃত্যুর পর নিজের স্বামী এবং ভাইকে ডাকেন ওই নারী। পরে তাঁরা তিনজন মিলে পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলেন বালার মরদেহকে। এবং এরপর মরদেহ জেপি নগরের একটি জনশূন্য জায়গায় ফেলে আসেন।
পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির কল রেকর্ড ঘেঁটে জানা গেছে, ওই ব্যক্তি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ওই নারীর বাড়িতে যাতায়াত করেছেন। বালাসুব্রামানিয়ামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তাঁর এনজিওগ্রাম করানো হয়েছে। ঘটনার দিন তিনি তাঁর ব্যক্তিগত কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়ে যান।
এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে—‘জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, লোকটির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার বাড়িতেই বালার মৃত্যু হয়েছিল। তাঁর মৃত্যুতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য তাঁর স্বামী এবং ভাইকে ডাকেন। তাঁরা পৌঁছানোর পর একটি প্লাস্টিকের প্যাকেজে মৃতদেহটি মুড়ে ফেলে দেয় একটি জনবিচ্ছিন্ন এলাকায়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দেশটির প্রধান শান্তি আলোচক রুস্তেম উমেরভকে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে চলমান রদবদলের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এল।
১৬ মিনিট আগে
রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে রোববার তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর এটিই দেশটিতে নথিভুক্ত সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে কোরিয়া মেটিওরোলজিক্যাল...
১ ঘণ্টা আগে
কিছুদিন আগেই জেন-জিদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী। এই ঘটনা যখন সারা ভারতের রাজনীতি ও সমাজ ভাবনায় নতুন আলোড়ন সৃষ্টি করেছে, ঠিক তখনই জেন-জি ও জেন আলফা প্রজন্মের তরুণদের একত্রিত করে একটি বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগে
অন্যদের নির্বাচনে জয়ী করার কারিগর হিসেবে যার খ্যাতি ছিল, সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বড় চমক দেখালেন। বিজেপির দীর্ঘদিনের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে