
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার হোসেন (৩৫) অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় তরুণীকে অপহরণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানার পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইউপি সদস্য মুক্তার হোসেনের বাড়ি রায়কালী ইউনিয়নের খাঁপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। এদিকে ওই তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মামলার বাদী শিক্ষার্থীর বাবা এজাহারে উল্লেখ করেছেন, ইউপি সদস্য মুক্তার হোসেন গত বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। ওই সময় তাঁর সঙ্গে আরও দু-তিনজন অজ্ঞাত লোক ছিলেন। এরপর তারা ওই তরুণীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যান।
তরুণীর বাবা বলেন, ‘দীর্ঘদিন ধরে মুক্তার আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। আমার মেয়ে মুক্তারকে পাত্তা দিত না। ঘটনার দিন মুক্তার দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আমার মেয়েকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর আমি গতকাল শুক্রবার দুপুরে থানায় অপহরণ মামলা করি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘থানায় অপহরণ মামলার পর ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মুক্তার ও ভুক্তভোগীকে রায়কালী বাজারের একটি দোকানঘর থেকে উদ্ধার করে। আজ (শনিবার) আসামি মুক্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৩ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৩ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে