Ajker Patrika

ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে এলোপাতাড়ি গুলি
মো. আবছার চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সোর্স ও ফার্নিচার ব্যবসায়ী মো. আবছার চৌধুরীকে গুলি করেছে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। আজ রোববার সন্ধ্যায় তেমুহনী বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার চৌধুরী নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন অস্ত্রধারী সেখানে আসে। দুর্বৃত্তরা আবছার চৌধুরীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে এলোপাতাড়ি গুলি। ছবি: সংগৃহীত
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে এলোপাতাড়ি গুলি। ছবি: সংগৃহীত

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান জানান, আহত ব্যক্তির ডান হাত, বাম পা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, ‘আবসার নামে একজনকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত