
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার পর চাকরি হারানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি দিতে চায় ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠান।
তবে যে ‘কোম্পানির মাধ্যমে দেশ ও মানুষের সেবায় কাজ করতে’ পারবেন সেই কোম্পানিতে যোগ দেবেন বলে জানিয়েছেন শরীফ।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বুধবার পর্যন্ত দেশের ৩৫টি বড় বড় কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে।’
গত ৬ নভেম্বর আজকের পত্রিকা’য় ‘দুদকের সেই শরীফ এখন দোকানদার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই আবার আলোচনার কেন্দ্রে চলে আসেন শরীফ।
আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে দুদকের সাবেক এ উপসহকারী পরিচালক বলেন, ‘শুরু থেকে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে আজকের পত্রিকা। আমার পাশেও দাঁড়িয়ে সেই ধারা অব্যাহত রাখায় আজকের পত্রিকার কর্তৃপক্ষের কাছে আমি চির কৃতজ্ঞ। পাশাপাশি অন্যান্য মিডিয়ার প্রতিও কৃতজ্ঞতা। মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কোনোভাবেই পরিশোধের নয়।’
প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
এ মামলার পরপর ওই বছরের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এর আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। ৯ মাস চাকরি না থাকায় মানবেতর জীবন-যাপন করেন শরীফ। পরে এক মাস ধরে চট্টগ্রাম ষোলোশহর স্টেশনের প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার সামলাচ্ছেন তিনি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

ভোলার দৌলতখানে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে মমতাজ বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
৩০ মিনিট আগে
চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের...
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে তাঁকে মারধর করা হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে...
১ ঘণ্টা আগে