
ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

বিশ্বজুড়ে বাড়তে থাকা তাপমাত্রা দৌড়বিদদের ম্যারাথনে রেকর্ড গড়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে—নতুন এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ক্লাইমেট সেন্ট্রাল জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে ‘অনেক ম্যারাথনে রেকর্ড ভাঙা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’

চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।

অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ ভূমির ওপর দিয়ে টানা ৩৫ দিন দৌড়ে রেকর্ড গড়েছেন ব্রিটিশ অ্যান্ডিউরেন্স অ্যাথলেট ও ইনফ্লুয়েন্সার উইল গুডজ। পার্থ থেকে শুরু করে সিডনির বন্ডাই বিচ পর্যন্ত তিনি প্রায় ৩ হাজার ৮৪১ কিলোমিটার পথ অতিক্রম করেছেন।