বিশ্ব অ্যাথলেটিকস

চীনের নানজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি জহির রায়হান। কিন্তু হিটের বাধাই পেরোতে পারেননি এই অ্যাথলেট। ৪০০ মিটার ইভেন্টের তৃতীয় হিটে ছয়জনের মধ্যে সবার শেষে থেকে দৌড় শেষ করেছেন তিনি।
পাঁচ হিট মিলিয়ে নাম ছিল ২৯ জন অ্যাথলেটের। এর মধ্যে তিনজন অংশ নিতে পারেননি। ২৬ জনের মধ্যে ২৫তম হন জহির। দৌড় শেষ করেন ৪৯.৮৪ সেকেন্ডে। প্রতিটি হিটের সেরা দুই অ্যাথলেট ও দ্রুততম সময়ে দৌড় শেষ করা দুজন নিশ্চিত করেছেন সেমিফাইনাল। আগামীকালই হবে এই ইভেন্টের ফাইনাল।
চলতি ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রথমে ইমরানুর রহমানেরই যাওয়ার কথা ছিল। কিন্তু চোটের কারণে অংশ নেননি তিনি। তাই সেই জায়গায় জহিরকে মনোনীত করে ফেডারেশন। গত মাসে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে সোনা জেতেন জহির। দৌড় শেষ করেন ৪৭.৭২ সেকেন্ডে। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই সেকেন্ডেরও বেশি সময় লেগেছে তাঁর। আগামী মঙ্গলবার দেশে ফিরবেন এই অ্যাথলেট।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪৩ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে