
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
অলিম্পিকের অন্তর্ভুক্ত নয়, এমন সব খেলাধুলা নিয়ে প্রতি চার বছর পর পর হয়ে থাকে ওয়ার্ল্ড গেমস। আয়োজন চীন এবং আন্তর্জাতিক ওরিয়েন্টিং ফেডারেশন এক যৌথ বিবৃতিতে জানায়, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর দেবের্তোলিসকে চীনের শীর্ষস্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে দ্রুত ভর্তি করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু সবচেয়ে প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান দেবের্তোলিস। তবে ঠিক কী কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি, তাঁর মৃত্যুর কারণই বা কী—সে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওরিয়েন্টিয়ারিং এমন এক ধরনের খেলা যেখানে অ্যাথলেটরা মানচিত্র ও কম্পাস ব্যবহার করে চিহ্নহীন রুটে নির্ধারিত পয়েন্টে পৌঁছান। যত দ্রুত সম্ভব পুরো পুরো রুট সম্পন্ন করার চেষ্টা করেন। চেংদুর কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে যখন ইভেন্টে অংশ নিয়েছিলেন প্রতিযোগীরা, তখন ছিল তীব্র গরম। আর্দ্রতাও ছিল। তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। পুরুষদের মাঝারি দূরত্বের ফাইনালে অংশ নেওয়ার সময়ই দেবের্তোলিস জ্ঞান হারান।
দেবের্তোলিসের ইভেন্টে জয়ী হয়েছেন সুইজারল্যান্ডের রিকার্দো রাঙ্কান। তিনি সময় নিয়েছেন ৪৫ মিনিট ২২ সেকেন্ড। ওয়ার্ল্ড গেমসের এটি ১২তম আসর। চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে