চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলোয়াড়েরা নিজের সর্বস্বটুকু নিংড়ে দিতে রাজি। কিন্তু বেইজিং হাফ ম্যারাথনে এ কী করলেন তিন অ্যাথলেট। পুরো ম্যারাথনে অনেকটা এগিয়ে থাকা তিন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বী এক দৌড়বিদকে জিতিয়ে দিচ্ছেন।
হ্যাঁ, এমনই এক ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ায় ম্যারাথান কর্তৃপক্ষ তদন্ত করেছে। তদন্তে প্রমাণ পাওয়া গেছে, ইচ্ছাকৃতভাবেই যে প্রথম হয়েছেন তাঁকে জিতিয়ে দেওয়া হয়েছে।
তদন্তের পর তাই প্রথম চারজনের ট্রফি, মেডেলসহ আর্থিক পুরস্কার কেড়ে নিয়েছে ম্যারাথন কর্তৃপক্ষ। বিতর্কিতভাবে চ্যাম্পিয়ন হওয়া চীনের হি জির আনন্দটা তাই বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না। উল্টো এমন নাটক সাজিয়ে প্রথম হওয়ার জন্য এখন শাস্তির মুখে তিনি। সঙ্গে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সমালোচনা তো সহ্য করতেই হচ্ছে।
গত ১৪ এপ্রিল বেইজিং ম্যারাথনটি হয়েছিল। ফিনিশিং লাইনের এক শ মিটার দূরে দেখা যায় অধিকাংশ সময় এগিয়ে থাকা তিন অ্যাথলেট হঠাৎ করেই নিজেদের গতি কমিয়ে দেন। আর তাঁদের মধ্যে একজন হাত দিয়ে ইশারা করছেন হি জিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ২০২৩ এশিয়ান গেমসের ম্যারাথনে সোনা জয়ী হি জিও সেটাই করলেন। তিন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এক সেকেন্ডের ব্যবধানে প্রথম স্থান অর্জন করেন চীনের জাতীয় ম্যারাথনের রেকর্ডধারী।
হি জিকে চ্যাম্পিয়ন করানো তিন অ্যাথলেট হচ্ছেন—কেনিয়ার রবার্ট কিটার, উইলি মানাঙ্গাত এবং ইথিওপিয়ার ডিজেনি হাইলু। তিনজনই পেসমেকার ছিলেন বলে জানিয়েছেন কেনিয়ার দৌড়বিদ মানাঙ্গাত। পেসমেকার হচ্ছেন—গতি বাড়িয়ে দেন এমন দৌড়বিদ। তারা কোনো প্রতিযোগী ছিলেন না বলেও জানিয়েছেন তিনি।
তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, তারা হি জির কোনো পেসমেকার ছিলেন না। কারণ, পেসমেকারের নিবন্ধন তালিকায় তাদের নাম ছিল না। তাই তারা প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছে। তাই কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সব ট্রফি, মেডেল এবং বোনাস পুনরায় ফেরত নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় ব্রডকাস্টার সিসিটিভি তাদের প্রতিবেদন জানিয়েছে, চারজনকেই শাস্তি দেওয়া হয়েছে এবং তাদের ফল বাতিল করা হয়েছে। ভিডিও দেখার পর নেটিজেনদের সন্দেহ যে অমূলক ছিল না তারই প্রমাণ তদন্ত শেষে পাওয়া গেছে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে