এবার প্যারিস অলিম্পিকে যোগ দিয়েছেন ২০৬টি দেশের অ্যাথলেটরা। সিন নদীতে গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও দলের অ্যাথলেটরা মার্চপাস্ট করে এগিয়ে আসছিলেন আর ধারাভাষ্যকার পরিচয় করিয়ে দিচ্ছিল দেশগুলোকে।
মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার নৌযান দৃশ্যমান হতেই ধারাভাষ্যকরের ঘোষণা, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া! আরে, এই নাম তো উত্তর কোরিয়ার সরকারি নাম! ঘোষক সবাইকে চমকে দিয়ে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বানিয়ে দেওয়ার মতো ভুল করে বসলেন।
শুধু ইংলিশ নয়, ফরাসি ভাষায়ও দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রেও একই নাম ব্যবহার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি নাম ‘দা রিপাবলিক অব কোরিয়া।’
অপ্রত্যাশিত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।’ এ বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখকে বৈঠকে বসার জন্যও অনুরোধ করেন তিনি।
ঘটনার পর দক্ষিণ কোরিয়া অলিম্পিক আয়োজকদের কাছে অভিযোগ জানালে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চয়তা প্রদান করা হয়।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪০ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে