উগান্ডান অ্যাথলেট বেঞ্জামিন কিপলাগাতের মৃতদেহ মিলল কেনিয়ায়। গতকাল রোববার খবরটি নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ ছুরিকাঘাত।
৩৪ বছর বয়সী কিপলাগাতের জন্ম কেনিয়ায়। তবে তিনি আন্তর্জাতিকভাবে ৩ হাজার মিটার স্টিপলচেজে প্রতিনিধিত্ব করেন উগান্ডার। আফ্রিকান দেশটির হয়ে তিনি বেশ কয়েকটি অলিম্পিক গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলেছেন।
গত শনিবার রাতে কেনিয়ার এলদোরেতের শহর রিফ্ট ভ্যালিতে একটি গাড়িতে মেলে কিপলাগাতের মৃতদেহ। এ জায়গাটিতে অনেক অ্যাথলেটের বাসস্থান, যাঁরা এ উচ্চ এলাকায় প্রশিক্ষণও দিয়ে থাকেন।
স্থানীয় পুলিশ কমান্ডার স্টেফেন ওকাল এলদোরেতের স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং কর্মকর্তারা একটি লিড অনুসরণ করছেন।’ তিনি আরও জানিয়েছেন, কিপলাগাতাদের শরীরের ঘাড়ে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। বোঝা যায়, ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
উগান্ডার গণমাধ্যম ডেইলি মনিটর এবং কেনিয়ার বিভিন্ন মিডিয়া আউটলেট জানিয়েছে, কিপলাগাতের মৃত্যু ছুরিকাঘাতে হয়েছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিশ্ব অ্যাথলেটিকস গভর্নিং বডি সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘বেঞ্জামিন কিপলাগাতের চলে যাওয়ার খবর শুনে বিশ্ব অ্যাথলেটিকস শোকাহত। তাঁর বন্ধু, পরিবার, ও সতীর্থদের প্রতি আমাদের গভীর সমবেদনা। কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি।’ কিপলাগাতের মৃত্যুতে এক্স-এ একইরকম বিবৃতি দিয়েছেন উগান্ডার ক্রীড়া প্রতিমন্ত্রী পিটার ওগওয়াং।
দৌড়বিদ হিসেবে ১৮ বছরের ক্যারিয়ারে কিপলাগাত ৩ হাজার মিটার স্টিপলচেজে রৌপ্যপদক জিতেছেন ২০০৮ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে এবং ২০১২ সালে আফ্রিকা চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ। ২০১২ লন্ডন অলিম্পিক ও ২০১৬ রিও অলিম্পিকে এই ইভেন্টে সেমিফাইনালে ওঠেন তিনি।
২০২১ সালে অক্টোবরে এলেদারেতের এই অনুশীলনের জায়গার কাছাকাছি নিজ বাড়ি ইটেনে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করা কিপলাগাতের সতীর্থ অ্যাগেনস টিরপের লাশ উদ্ধার করা হয়েছিল। ২৫ বছর বয়সী এই তারকা দৌড়বিদ হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে