বগুড়া
বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা কৃষি, শিল্প ও বাণিজ্যের জন্য পরিচিত। দেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই জেলায় প্রতিদিনই ঘটে নানা স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম। জেলার সর্বশেষ খবর, দুর্ঘটনা, রাজনীতি ও সমসাময়িক আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া কাহালু, বগুড়া সদর, সারিয়াকান্দি, শাজাহানপুর, দুপচাঁচিয়া, আদমদীঘি, নন্দীগ্রাম, সোনাতলা, ধুনট, গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের
বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ছোট ভাইকে মারধর করা হচ্ছিল। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে সিরাজ (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১
স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ১০ হাজার ৬০০ পিস ইয়াবা। কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের পথে বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩২) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।











