Ajker Patrika

সিঁধ কেটে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট

বগুড়া প্রতিনিধি
সিঁধ কেটে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট
সিঁধ কেটে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা খাতুন (৪৬) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিজ ঘরের বিছানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিজা খাতুন মোকামতলা উপজেলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তাঁর কোনো সন্তান নেই। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। আজ মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান তাঁরা। পরে ঘরের পশ্চিম পাশের বেড়া কাটা দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় বিছানার ওপর আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে গয়না খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তাঁর মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

বগুড়ার মোকামতলায় নিজ ঘর থেকে উদ্ধার করা হয় আমিজা খাতুনের মরদেহ। ছবি: আজকের পত্রিকা
বগুড়ার মোকামতলায় নিজ ঘর থেকে উদ্ধার করা হয় আমিজা খাতুনের মরদেহ। ছবি: আজকের পত্রিকা

আলমাস আলী আরও বলেন, নিহতের গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত