
জুবাইদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি।

বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশধারী দুর্বৃত্তরা গভীর রাতে রিসোর্টে ঢুকে চারজনকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বগুড়া জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন রনি। নির্বাচনে পরাজিত হওয়ার পর বিকেলে তিনি একটি ধারালো অস্ত্র হাতে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে মহড়া দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে।

বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়ায় নিজ বাড়ি থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়...