Ajker Patrika

বগুড়ায় তাঁতী দলের নেতাকে মারধর, বিএনপির সদস্য আজীবন বহিষ্কার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৬: ৫২
বগুড়ায় তাঁতী দলের নেতাকে মারধর, বিএনপির সদস্য আজীবন বহিষ্কার
রাজিব খান রানা। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাঁতি দলের এক নেতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়। আজ রোববার সান্তাহার পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতি দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

এ ছাড়া রাজিব খান রানার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকা এবং দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তাঁকে আজীবন বহিষ্কার ও সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশিদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে রাজিব খান রানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত