Ajker Patrika

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সান্তাহার ইউনিয়নের ছাতনী হেলালিয়া রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের মোজাম বেপারীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান লিটন। আজ শুক্রবার ভোরে তিনি ছাতনী হেলালিয়া রেলস্টেশনের রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, লিটন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে খোঁজ পেয়ে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হতো।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত