Ajker Patrika

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২: ০৪
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এমপির দাবি, কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে খড় ও ময়লায় দেওয়া আগুনের ভিডিও ধারণ করে সেটিকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে এমপি মোশারফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচার মিথ্যা ও ভিত্তিহীন। কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে খড় ও ময়লায় দেওয়া আগুনকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ হিসেবে তুলে ধরা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, কার্যালয়ের সামনে আগুন লাগার খবর পেয়ে আজ বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত