
বগুড়ার মোকামতলায় চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন মুকুল হোসেন ওরফে পুতুল (৪৭) নামের এক ব্যক্তি। পরে তাঁকে আটকে রেখে মাথা ন্যাড়া করে দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সারের জন্য হাহাকার, এক ডিলারের দোকান থেকে আরেক ডিলারের দোকানে দৌড়াদৌড়ি, অতিরিক্ত দামে কৃষকের সার কিনতে বাধ্য হওয়ার ঘটনার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানালেন, দেশে সারের কোনো সংকট নেই। বর্তমানে দায়িত্বে থাকা কোনো সার ডিলারের ডিলারশিপ বাতিল হচ্ছে না বলেও জানান

নওগাঁর মান্দায় মামুনুর রশিদ মামুন হত্যা মামলার একমাত্র আসামি ইসমাইল হোসেনকে শিবগঞ্জ বাজারের নির্মাণাধীন সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে মান্দা থানা-পুলিশ।

বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে তাদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।