ধুনট

স্বামীর ওপর প্রতিপক্ষের হামলা, ঠেকাতে গিয়ে গৃহবধূর গর্ভপাত
বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে পেটে লাথির আঘাতে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন ওই নারীর স্বামী।

চার বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন বিশ বছর
বগুড়ার ধুনট উপজেলার মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে (৫৫) দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধুনট থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো

খালে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ মিলল ৫ ঘণ্টা পর
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে বালুয়াখালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১১ বছরের শিক্ষার্থী জান্নাতি খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করে...

ধুনটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বেড়া দেওয়ার অভিযোগ
বগুড়ার ধুনটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বাঁশের বেড়া দিয়ে গাছ রোপণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানগুলোর ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।










