জিডি

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন
এ পর্যন্ত ফোন হারানোর সাতটি জিডি হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খুব শক্তিশালী। আমরা ফোনগুলো উদ্ধার করব। যদি কোনো অপরাধী পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হবে...

সাভারে ৩৪ ঘণ্টা ধরে ইতালিপ্রবাসী নিখোঁজ
ঢাকার সাভারে ৩৪ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন ইতালিপ্রবাসী কাজী জাবের (৩৪)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা। কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাচ্চু কাজীর ছেলে।

নিখোঁজ স্ত্রীর সন্ধান মেলেনি ১৬ দিনেও, স্বামীর থানায় জিডি
বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহারে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রীর (১৯) সন্ধান না পেয়ে স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ বৃহস্পতিবার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস
বাদল দাস পটুয়াখালী সদর থানা এলাকার ৩৫ সদর রোড নতুন বাজার গ্রামের বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর গুলিস্তানে শিশুকল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন। নিখোঁজ বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কক্ষে পড়ে থাকতে দেখা যায়।











