
ফরিদপুরের নগরকান্দায় ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ। তিনি জানান, রোববার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
এতে অভিযুক্তরা হলেন, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাঁগাড়ী গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে ও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন কবিরুল ইসলাম এবং তালমা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মোহাম্মদ ওয়াদুদ মিয়ার ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিনসহ অজ্ঞাত ব্যক্তিরা।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বিভিন্ন উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে ফলাফল প্রকাশের আগেই ফলাফলের নমুনা প্রকাশ করে জনসাধারণকে উত্তেজিত করা হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) ভুক্ত করা হয়েছে। এটি তদন্তাধীন আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, মো. কবিরুল ইসলাম, মোহাম্মদ শাহাবুদ্দিন ও অজ্ঞাত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম ও সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রিকশার প্যাডেল ঘুরিয়ে কিংবা অন্যের খেতে দিনমজুরি করে কোনোমতে সংসার চালাতেন আব্দুল হালিম। স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে অন্যের জায়গায় জীর্ণশীর্ণ ঝুপড়িঘরে কাটছিল তাঁর মানবেতর জীবন। কাজ থাকলে খাবার জুটত, না থাকলে নেমে আসত অভাবের অন্ধকার। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া কালিকাবাড়ির এই অসহায় পরিবারের জীবন
২ মিনিট আগে
উপজেলায় দুটি সাবস্টেশনের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ৬৫ হাজার ৫০০। এর মধ্যে ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতায় গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। এখানে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ২৩ থেকে ২৬ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ৭ থেকে ১০ মেগাওয়াট।
৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।
৮ মিনিট আগে
ফরিদপুর সদর উপজেলায় আগুন লেগে দুটি দোকানের মালপত্র পুড়ে গেছে। এ ছাড়া অপর আরেকটি অয়েল মিলের আংশিক ক্ষতি হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কানাইপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১১ মিনিট আগে