
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা কামরুল ইসলাম খাঁন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রিংগনের ভাই মো. জাহাঙ্গীর আলম।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
গতকাল রোববার থানায় করা জিডির আবেদনে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ওই দিন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পান, মাওলানা কামরুল ইসলাম খাঁন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে শাহ রাজিব আহমেদ রিংগনকে খুঁজে বের করে ‘জীবিত দাফন’ করার হুমকি দিয়েছেন। এতে তিনি, তাঁর ভাই ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়।
জিডিতে অভিযোগ করা হয়, মাওলানা কামরুল ইসলাম খাঁন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়ধর গ্রামের বাসিন্দা। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপির সংসদ সদস্য ও হুইপ জি কে গউছসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন নিয়ে অশ্লীল, কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, এসব পোস্টের কারণে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে আবেদনকারীর দাবি। পাশাপাশি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য এমন হুমকির কারণে তাঁর ভাই ও পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিষয়টি যেন আইনগতভাবে নথিভুক্ত থাকে, সে কারণেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তবে অভিযোগে উল্লিখিত মাওলানা কামরুল ইসলাম খাঁনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর রাজনৈতিক পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, এ বিষয়ে সাধারণ ডায়েরি আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা ও ফেসবুক পোস্টের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়। আজ সোমবার পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
১ মিনিট আগে
ছুটির দিনে বন্ধ থাকার কথা সরকারি দপ্তরের নিয়মিত কার্যক্রম। কিন্তু গত শুক্রবার রাতে ঝালকাঠি পৌর ভূমি অফিসে দেখা যায় ভিন্ন চিত্র। রাত ১১টার দিকে দেখা যায় অফিসের ভেতরে আলো জ্বলছে। দরজা ভেতর থেকে বন্ধ করা। দরজায় কড়া নাড়লেও কোনো সাড়াশব্দ মিলছিল না। তবে কিছু সময় পর ভেতর থেকে জানতে চাওয়া হয়—কে, কী দরকার,
৩ মিনিট আগে
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরজীবনকে বাসযোগ্য রাখতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। বায়ুদূষণ ও পরিবেশগত অবক্ষয়ের কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগব্যাধি বাড়ছে। ঢাকার বায়ুও ক্রমেই দূষিত হয়ে উঠছে। এ পরিস্থিতির পরিবর্তনে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে...
৬ মিনিট আগে
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস্যদের অগ্নিনিরাপত্তা, জরুরি উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার...
১৪ মিনিট আগে