
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ইরান ফুটবল ফেডারেশন লিখেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে আমরা বিশ্বকাপে অংশ নেব। যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে জায়গা পাওয়া ইরানকে কোনো বাইরের শক্তি এই টুর্নামেন্ট থেকে বঞ্চিত করতে পারবে না।’
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বিশ্বকাপে অংশ নিতে ইরানের পক্ষ থেকে ১০টি শর্ত দেওয়া হয়েছে। এসব শর্তের মূল লক্ষ্য হলো দল ও প্রতিনিধিদের জন্য সম্মানজনক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। শর্তগুলোর মধ্যে রয়েছে—সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য সহজে ভিসা প্রদান, জাতীয় দলের পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের পথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
গত মাসে ফিফা কংগ্রেসে যোগ দিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। তাতে বিশ্বকাপে ইরানের অংশ না নেওয়ার শঙ্কা আরও বেড়ে যায়। মূলত তাজের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সম্পর্ক থাকায় তাঁকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। ২০২৪ সালে এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে দেশটি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে ইরান ফুটবলপ্রধান তাজ বলেন, ‘সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা দিতে হবে। বিশেষ করে যাঁরা বাধ্যতামূলক সামরিক সেবা আইআরজিসি সম্পন্ন করেছেন, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি।’ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইতিমধ্যে নিশ্চিত করেছেন, সূচি অনুযায়ী ইরান বিশ্বকাপে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে।
গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্র
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বই এখনো শুরু হয়নি। ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
৩ ঘণ্টা আগে
বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
৫ ঘণ্টা আগে