Ajker Patrika

‘ব্রাজিল সব সময়ই ফেবারিট’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ মে ২০২৬, ১৫: ৩০
‘ব্রাজিল সব সময়ই ফেবারিট’
সেলেসাওদের বিপক্ষে মেসিদের ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে সেরা ছন্দে নেই ব্রাজিল। ভক্তদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হচ্ছে লাতিন আমেরিকান জায়ান্টরা। এরপরও এবারের বিশ্বকাপে সেলেসাওদের ফেবারিটের তালিকাতেই রাখছেন লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ডের মতে, ব্রাজিল সব সময়ই ফেবারিট।

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো সোনালি ট্রফি জেতে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটিকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা শেষে দুই দল ৩-৩ সমতায় ছিল। এরপর টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত দুটি সেভে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। সেবার খুব কাছ থেকে ফিরে আসা ফরাসিদের এবারও ফেবারিটের তালিকায় রাখছেন মেসি।

আর্জেন্টিনা ছাড়া এবারের বিশ্বকাপে আর কোন দল ফেবারিট, এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘আমার মনে হয়, ফ্রান্স আবারও খুব ভালো অবস্থায় আছে। অনেক খেলোয়াড় দারুণ ফর্মে। স্পেন, ব্রাজিল—যদিও কিছুদিন খুব ভালো অবস্থায় ছিল না, তবু ব্রাজিল সব সময়ই ফেবারিট। তাদের খেলোয়াড় আছে। তারপর জার্মানি, ইংল্যান্ড—এই বড় শক্তিগুলোর কথা তো সব সময়ই বলি। পর্তুগালেরও খুব প্রতিযোগিতামূলক ও ভালো দল আছে। আর সব সময়ই কোনো না কোনো চমক দেখা যায়।’

চোটের কারণে এবারের বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। মেসির চাওয়া, বিশ্বমঞ্চে খেলতে নামুক তাঁর সাবেক ক্লাব সতীর্থ, ‘আমি নিরপেক্ষ হতে পারব না। নেইমার আমার বন্ধু। অবশ্যই আমি চাই ও বিশ্বকাপে থাকুক। ওর জীবনে ভালো কিছু ঘটুক। কারণ, মানুষ হিসেবে সে সেটা প্রাপ্য। আশা করি ও থাকবে। বিশ্বকাপে আমরা সবাই সেরাদের দেখতে চাই, আর নেইমার যেভাবেই থাকুক, সে সব সময় সেরাদের একজন। ব্রাজিল আর ফুটবলের জন্য সে গুরুত্বপূর্ণ। ওর সেখানে থাকা উচিত।’

বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি নিয়ে মেসি বলেন, ‘সত্যি বলতে ছেলেরা ভালো অবস্থায় আছে। যদিও এখন অনেক খেলোয়াড় ইনজুরি বা ম্যাচ রিদমের সমস্যায় আছে, তবু দেখা গেছে, দল একসঙ্গে থাকলে এটা এমন একটা গ্রুপ, যারা সব সময় প্রতিযোগিতা করতে আর জিততে চায়। তারা নিজেদের সবকিছু উজাড় করে দেয়। তবে বিশ্বকাপ তো বিশ্বকাপই। আমরা জানি, সেখানে থাকা প্রতিটি দলই কঠিন। আর্জেন্টাইনরা যেমন সব সময় করে, তেমনই এবারও স্বপ্ন দেখবে। কিন্তু এটাও বুঝতে হবে, আমাদের আগে আরও কিছু দল আছে, যারা হয়তো দলগতভাবে ভালো অবস্থায় আছে। তবু এই আর্জেন্টিনা সব সময় নিজেদের সর্বোচ্চটা দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ৫ হত্যা: মরদেহগুলোর ওপর ছিল লিখিত অভিযোগ, যা লেখা আছে

গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক অভিযুক্ত

গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

আনসার কর্মকর্তার চোখ থেঁতলে দিলেন হকারেরা, আহত আরও ৫

হরমুজে ইরানকে চাঁদা দিতে অস্বীকার করল উপসাগরীয় দেশগুলো

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত