
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাতে ভক্তরা বিরক্ত হয়েছে বৈকি। ভুল শটে প্রতিপক্ষের ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেও দিনটা স্মরণীয় হয়ে থাকল এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য। সেটা দারুণ এক মাইলফলকের কারণে।
প্রথম দিন শেষে ৮ রানে অপরাজিত থাকা লিটন আজ ফিরেছেন ব্যক্তিগত ৩৩ রানে। ৯৭ তম ওভারের চতুর্থ ডেলভারিটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন মোহাম্মদ আব্বাস। পুল করে মিড অনের ওপর দিয়ে পাঠানোর চেষ্টায় আমাদ বাটের হাতে ধরা পড়েন লিটন। আউট হওয়ার আগেই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন।
৩১ টেস্টের ৫৫ ইনিংসে লিটন করেছেন ২০০৯ রান। ব্যাটিং গড় ৩৭.২০। এই রান করার পথে চারটি সেঞ্চুরি করেছেন লিটন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মুশফিক। সাবেক অধিনায়ক করেছেন ১৮৭৬ রান। গড় লিটনের চেয়েও বেশি; ৪৩.৬২। লিটনের সমান চারটি সেঞ্চুরি তাঁর নামের পাশে। ২৬ টেস্টের ৪৮ ইনিংসে এই রান করেছেন মুশফিক। পাকিস্তান সিরিজেই ২০০০ রান পূর্ণ করার সুযোগ থাকছে তাঁর সামনে।
তালিকার তিনে আছেন নাজমুল হোসেন শান্ত। ৩০ টেস্টের ৫৭ ইনিংসে ১৬৫৫ রান করেছেন টেস্ট দলপতি। গড় ২৯.৫৫; সেঞ্চুরি পাঁচটি। ১৫৯৪ রান করে চারে অবস্থান করছেন মুমিনুল হক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩২ ম্যাচের ৬১ ইনিংসে এই ব্যাটারের গড় ২৭.৯৬। সেঞ্চুরি তিনটি। সেরা পাঁচে সবার নিচে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩০ টেস্টের ৫৫ ইনিংসে ২৫.৯৬ গড়ে ১৩২৪ রান করেছেন তিনি।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৮ ঘণ্টা আগে