
দরজায় কড়া নাড়ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকোর সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক কানাডা। বিশ্বকাপ শুরুর আগে তিন দেশেই আগামী ১২ জুন একই সময়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। যেখানে দেখা যাবে এক বাংলাদেশি সঙ্গীতশিল্পীকেও।
নিজেদের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব তারকারা পারফর্ম করবেন, তাঁদের নাম প্রকাশ করেছে কানাডা। দেশটিতে অনুষ্ঠেয় উদ্বাধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়। তাঁর জন্ম ঢাকায় হলেও বেড়ে উঠা যুক্তরাষ্ট্রে। সঙ্গীতশিল্পী, সঙ্গীত প্রযোজক এবং ডিজে হিসেবে বেশ পরিচিতি আছে সঞ্জয়ের। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম, উইলিয়াম প্রিন্সের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকারা।
আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে। বিশ্বকাপ ট্রফিকেও নতুনভাবে উপস্থাপন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। এই ট্রফি কানাডার বিভিন্ন সংস্কৃতি, মানুষ ও সম্প্রদায়ে বৈচিত্র্য তুলে ধরবে।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার পরিচয় এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে থাকা উন্মাদনার এক শক্তিশালী প্রতিফলন হবে। সংগীত, সংস্কৃতি এবং অবিস্মরণীয় পরিবেশনার মাধ্যমে আমরা বিশ্বকে এমন এক উদযাপনে স্বাগত জানাব, যা একদিকে হবে পুরোপুরি কানাডিয়ান, অন্যদিকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে চলা বৃহত্তর গল্পের সঙ্গেও সংযুক্ত থাকবে। এটি হবে গর্ব, ঐক্য ও প্রত্যাশার এক বিশেষ মুহূর্ত, যখন কানাডা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের জায়গা করে নেবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের অংশগ্রহণের সুযোগ থাকছে। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। দর্শকদের জন্য থাকবে বিশেষ অ্যাক্টিভেশন, পুরস্কার ও প্রাক-ম্যাচ বিনোদনের আয়োজন।
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পড়েছে কানাডা। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। পর দিন অর্থাৎ ১২ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কানাডা। সেদিন টরন্টোর বিএমও ফিল্ডে তাদের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপের খেলা শেষ হয়েছে। সবকটি ম্যাচ শেষে নকআউটে জায়গা করে নিয়েছে মিসর এ বেলজিয়াম। সরাসরি পরের পর্বের বাধা পেরোতে না পারলেও এখনো আশা বেঁচে আছে ইরানের সামনে। তৃতীয় স্থানের সেরা আটে থাকলে পরের পর্বে যেতে পারবে এশিয়ার দলটি।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে এসেই সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে একবারও হারেনি আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—শেষ ৩২-এ প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শক্তির পার্থক্য নিয়ে ভীত নন কেপ ভার্দের কোচ বুবিস্তা। দলটির কাছে অসম্ভব কিছু নেই
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। এবার সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ এই তথ্য তিনি প্রকাশ করেছেন একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে। ৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা
৩ ঘণ্টা আগে