
প্রথম দিনই বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। সেই ভীতের ওপর দাঁড়িয়ে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ পেল ৪১৩ রানের পুঁজি। মিরপুরের সবুজ উইকেটের বিবেচনায় এটা বড় সংগ্রহ বটে। কিন্তু শেষ দিকের ব্যাটিং ব্যর্থতা নিয়ে একটা প্রশ্নও থেকে গেল।
৩০১ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেখানে শেষ ৬ উইকেটে শান্তর দল করতে পারল মাত্র ৭৫ রান। ব্যাটাররা দায়িত্ব নিলে সংগ্রহটা আরও বড় হতে পারত বাংলাদেশের। ৪০০ ছাড়ানো সংগ্রহ পেয়েও তাই কিছুটা আক্ষেপ থেকেই যাচ্ছে। এদিন বাংলাদেশকে ভুগিয়েছেন মোহাম্মদ আব্বাস। শেষ ৬ উইকেটের চারটাই নিয়েছেন এই পেসার।
৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছিলেন লিটন। সঙ্গী মুশফিকুর রহিম ব্যাট করছিলেন ৪৮ রানে। এই জুটি দারুণ শুরুর ইঙ্গিত দিলেও লিটনের দায়িত্বহীন শটে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনের সঙ্গে আর ২৫ রান যোগ করেন বদলি ফিল্ডার আমাদ বাটের হাতে ক্যাচ দেওয়া লিটন। এরপর মেহেদী হাসান মিরাজ (১০ রান), তাইজুল ইসলামরাও (১৭ রান) ফিরেছেন ভুল কিংবা সময়ের অনুযোপযোগী শট খেলে।
বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ক্রিজে টিকে ছিলেন কেবল মুশফিক। ৩৯তম জন্মদিনে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর শাহিন শাহ আফ্রিদির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন। অপ্রত্যাশিতভাবে ভেতরে ঢোকা ডেলিভারিটার লাইনে যেতে পারেননি মুশফিক। ৭১ রানেই থামে তাঁর ইনিংস। ৩৮০ রানে অষ্টম উইকেট হারিয়ে ৪০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ।
স্কোরবোর্ডে আর মাত্র ৪ রান যোগ হতেই ফেরেন ইবাদত হোসেন। সেখান থেকে বাংলাদেশ ৪০০ ছাড়ানো সংগ্রহ পেয়েছে তাসকিনের ঝোড়ো ব্যাটিংয়ে। সৌদ শাকিলের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হওয়ার আগে ১৯ বলে ৩ চার এবং ১ ছক্কায় করেন ২৯ রান। এর আগে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখা শান্ত খেলেন ১০১ রানের ইনিংস। সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ৯১ রানে বিদায় নেন মুমিনুল হক।
বাংলাদেশের সংগ্রহকে আরও বড় হতে না দেওয়া আব্বাস নেন ৫ উইকেট; ৩৪ ওভারে ৯২ রান দেন তিনি। ১১৩ রান দেওয়া আফ্রিদি ঝুলিতে পুরেন ৩ উইকেট। এ ছাড়া হাসান আলী এবং নোমান আলীর শিকার একটি করে উইকেট।

লম্বা সময় ধরে নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল। ভক্তদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হচ্ছে লাতিন আমেরিকান জায়ান্টরা। এরপরও এবারের বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাওদের ফেভারিটের তালিকাতেই রাখছেন লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ডের মতে, ব্রাজিল সব সময়ই ফেভারিট।
১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকোর সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছে দেশটি। বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের নিয়ে আগামী ১২ জুন স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে কানাডা।
২ ঘণ্টা আগে
শিরোনামের সঙ্গে একমত না হয়ে উপায় কী! ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম এবং লিটন দাসের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভালো খেলতে খেলতেই দায়িত্বহীন ব্যাটিংয়ে হতাশ করেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরাও ফিরেছেন অনেকটা হতাশাজনক ব্যাটিংয়ে।
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে কেক কাটতে দেখা গেল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। উপলক্ষ্য মুশফিকুর রহিমের ৩৯তম জন্মদিন। সতীর্থদের কাছ থেকে এমন উদযাপনের উপলক্ষ্য পেয়ে মাঠে নেমে জন্মদিনে নিজেই যেন নিজেকে উপহার দিলেন মুশফিক।
৪ ঘণ্টা আগে