প্যারিসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের রাতে বাজিমাত করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। মোহামেদ সালাহ, সাদিও মানেদের স্তব্ধ করে দিয়ে স্কোর শিটে নাম তুলেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। রাতটা ভিনিসিয়ুসের বলেই কি না, প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে করিম বেনজেমার গোল অফসাইডে বাতিল হয়ে যায়!
ম্যাচের শুরু থেকে দাপটে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে রিয়ালের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করে। কিন্তু পাল্টা আক্রমণে পাশার দান উল্টে দেয় রিয়াল। আর এখানে মূল কাজটি যিনি করেছেন, তিনি ভিনিসিয়ুস। ম্যাচের ৫৯ মিনিটে ডি বক্সের ডান দিক থেকে ভালভারদে বল বাড়ান ভিনিসিয়ুসের দিকে। ততক্ষণে বক্সে ঢুকে পড়েছেন তিনি। বল পেয়েই ঠান্ডা মাথায় আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান। গোলপোস্টে থিবো হয়ে দাঁড়িয়ে ছিলেন ঠিক, তবে ভিনিসিয়ুসের গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।
একবিংশ শতাব্দীতে জন্ম নেওয়া প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করলেন ২০০০ সালের ১২ জুলাই জন্ম নেওয়া ভিনিসিয়ুস। তাঁর একমাত্র গোলেই ২০১৮ সালের পর আরও একবার লিভারপুলকে হারিয়ে শিরোপার উল্লাসে মাতল লস ব্লাঙ্কোসরা। শুধু ফাইনালেই নয়, পুরো মৌসুমই দুর্দান্ত ছিলেন ভিনিসিয়ুস। ফাইনাল ম্যাচে এসে দিলেন তুলির শেষ আঁচড়টা।
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:

রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
১৫ মিনিট আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
১ ঘণ্টা আগে
তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১৫ ঘণ্টা আগে