
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে ট্রফির বিশ্বভ্রমণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। যা বিশ্বের ৩০ সদস্য দেশে ১৫০ দিন চলবে। গত ৩ জানুয়ারি কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এই যাত্রা আগামীকাল বাংলাদেশে এসে পৌঁছাবে। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বিশ্বকাপের সোনালী ট্রফিটি দেখার সুযোগ পাচ্ছেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা। দর্শকদের প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে আনা বাধ্যতামূলক করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শকদের জন্য বেশ কিছু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না এবং ভেন্যুতে ৭×১০ ইঞ্চির বড় ব্যাগ বা ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহন এবং টিকিট পুনরায় ব্যবহার বা হস্তান্তর করা যাবে না।
১১ জুন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আজ একদিনের জন্য ঢাকায় আসবে ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা আইসিসির কোনো ইভেন্ট—খেলাটা যে শুধু ২২ গজে চলে, তা নয়। সামাজিক মাধ্যমেও সমান্তরালে চলতে থাকে নানা রকমের ‘খেলা’। ভালো পারফরম্যান্স হলে ক্রিকেটারদের যেমন মাথায় তুলে রাখা হয়, তেমনি অফফর্মে থাকলে তাঁদের নিয়ে নানা রকম ব্যঙ্গ-বিদ্রুপ করেন নেটিজেনরা।
৪২ মিনিট আগে
মার্টিন গাপটিল রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। উল্লাস এরপর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ডাগআউটে। কিছু কি মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, এখানে লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল
১ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনেকেরই দুশ্চিন্তা শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে। আজ ওয়াসিম আকরাম সামাজিক মাধ্যমে যে ভিডিও ছেড়েছেন, তাতে কলম্বোর মেঘলা
২ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ হয় কি না, তা নিয়ে গত কয়েক দিনে শোনা যাচ্ছিল নানা কথাবার্তা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
৩ ঘণ্টা আগে