সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে এক রহস্যময় খেলোয়াড়। সিরিজ শুরুর আগে তাঁর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসাটা একধরনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সাকিব খেলবেন নাকি খেলবেন না, তা খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) জানে না! সাম্প্রতিককালে প্রতিটি সিরিজের আগে কোনো না কোনো সমস্যা দেখা দেয় বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে। যথারীতি শ্রীলঙ্কা সিরিজে দলে থাকলেও করোনায় আক্রান্ত হয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি।
সাকিব যে এক রহস্যময় চরিত্র, সেটার ইঙ্গিত মিলেছে কদিন আগে বলা বিসিবিপ্রধানের কথায়। কোচদের সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করেছিলেন, ‘আমরা নিজেরাই জানি না ও (সাকিব) কোনটা খেলবে, কোনটা খেলবে না। ওর সঙ্গে আমি যখন কথা বলি, আমার মনে হয় ও সব ফরম্যাটেই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা।’
সাকিবের এই সমস্যা লেগে থাকাটা নতুন কিছু নয়। গত কয়েক বছরে প্রতিটি সিরিজের শুরুতেই কোনো না কোনো ঝামেলায় পড়েছেন এই অলরাউন্ডার। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও পারিবারিক সমস্যার কারণে খেলতে পারেননি টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসেন তিনি। এর আগে নিউজিল্যান্ড সফরের দলে থেকেও ছুটি নিয়েছিলেন সাকিব। এবার শ্রীলঙ্কা সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে গতকাল ঢাকায় ফিরতেই তিনি আবার করোনা পজিটিভ হন!
সাকিব না থাকায় হতাশ বিসিবিপ্রধান। আজ জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, ‘সমস্যাটা হচ্ছে, সাকিব না থাকাতে আমাদের একজন ব্যাটসম্যান বা বোলার কম নিয়ে খেলতে হবে। টেস্ট ক্রিকেটে এটা একটু সমস্যা। এখানে কিছু বলার নেই, কিছু করারও নেই। আমাদের কপাল খারাপ যে ওকে (সাকিবকে) আমরা পাচ্ছি না। আমাদের যখনই (সাকিব) দরকার হয়, তখন তাকে পাই না।’
অসুস্থ সাকিবের দ্রুত সুস্থতা কামনা করে পাপন বলেছেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য। এ ছাড়া কিছু বলার নেই। আমাদের এখন কাজ হচ্ছে তার জন্য দোয়া করা। যেন সাকিব শিগগিরই সুস্থ হয়ে ওঠে। আমার সঙ্গে কাল (মঙ্গলবার) কথা হয়েছে। বলেছে, ও এখন ভালো আছে।’
চট্টগ্রামে প্রথম টেস্টের পর ঢাকায় ফিরবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। বাংলাদেশের আশা, পরের টেস্টে পাওয়া যাবে সাকিবকে। টেস্ট শুরুর দিনই সাকিবের করোনা পরীক্ষা করার কথা রয়েছে। সুস্থ হলে ২৩ মে থেকে শুরু হওয়া মিরপুর টেস্টে খেলবেন তিনি।
নাজমুল হাসান পাপন সম্পর্কিত পড়ুন:

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
১১ ঘণ্টা আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১১ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
১৪ ঘণ্টা আগে