শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফদের নিয়ে জরুরি মিটিংয়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ দুপুরে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে জরুরি বৈঠকে বসবেন তিনি।
জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কোচদের সঙ্গে আলোচনা করবেন বিসিবিপ্রধান। হোটেলে আগে থেকে অবস্থান করছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। কিছুক্ষণের মধ্যে বাকিরাও চলে আসবেন।
বৈরী আবহাওয়ার কারণে বিসিবির সভাপতি পাপনের আসতে কিছু সময় দেরি হয়েছে। এ ছাড়া হোটেলে এসেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২১ মিনিট আগে
রাত পেরিয়ে নিউইয়র্কে ভোর। ঘড়ির কাঁটা ৩টা ৩৪ মিনিট ছুঁইছুঁই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তখনো চলছে পাঁচ সেটের তুমুল লড়াই। শেষ পর্যন্ত নির্ধারণী সেটের টাইব্রেকারে হার মানলেন কার্লোস আলকারাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখার স্বপ্নও শেষ হলো সেখানেই। ৪ ঘণ্টা ২৮ মিনিটের মহারণে আলকারাসকে হারিয়ে ইউএস ওপ
৩৯ মিনিট আগে
কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাতো। সিডনিতে পুলিশের আকস্মিক সড়কপথের মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার পর নিউ সাউথ ওয়েলস পুলিশ তাঁকে ৭২২ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে।
১ ঘণ্টা আগে
ওভালে টস জিতে আগে ব্যাটিং করছে ইংল্যান্ড। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। এই ম্যাচে পাকিস্তানের নজর এখন নতুন মুখদের দিকে।
২ ঘণ্টা আগে