Ajker Patrika

‘বুড়ো’ সাব্বির কেন ছোটদের দলে

নিজস্ব প্রদিবেদক, ঢাকা
‘বুড়ো’ সাব্বির কেন ছোটদের দলে
সাব্বির রহমান। ছবি: সংগৃহীত

রাইজিং স্টার্স এশিয়া কাপের দল দেখে অবাক হয়েছেন অনেকেই। সে দলে রাখা হয়েছে ৩৫ ছুঁইছুঁই সাব্বির রহমানকে। ছোটদের টুর্নামেন্টে এই ব্যাটারকে দেখে ভক্তদের অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

২০১৬ সালে নিজেদের মাঠে হওয়া এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাব্বির। ১০ বছর পর এবার ছোটদের এশিয়া কাপের দলে ডাক পেলেন। সাব্বির সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের অক্টোবরে; পাকিস্তানের বিপক্ষে। দেশের হয়ে ৩ সংস্করণে ১২৫ ম্যাচে ২৭৯১ রান করেছেন তিনি। লম্বা সময় ধরে দলের বাইরে থাকা সাব্বির এখনো পরিকল্পনায় আছেন বলেই তাঁকে প্রস্তুত করা হচ্ছে, এমনটাই জানালেন সুমন।

আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘সবার উদ্বেগের জায়গাটা ঠিক আছে। তবে মানুষকে বুঝতে হবে, এটি একটি দল। এ দলটি মূলত জাতীয় দলের পরবর্তী ধাপ। আমরা তাকে জাতীয় দলে বিবেচনা করছি। সে কারণেই তাকে আবার এ দলে ফিরিয়ে আনা হয়েছে, যাতে জাতীয় দলের জন্য তাকে প্রস্তুত করা যায়। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের দিকে তাকালে দেখা যাবে, তাদের এ দলেও এমন খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত খেলছেন। কারও বয়স বেশি হয়েছে, কিন্তু তিনি এখনো জাতীয় দলের বাইরে। মূলত এ ধরনের খেলোয়াড়দের নিয়েই দলগুলো এ দল গঠন করছে।’

সাব্বির ছাড়াও রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে রাখা হয়েছে ইয়াসির, সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, জাকির হাসানদের মতো ক্রিকেটারদের। সুমনের দাবি, জাতীয় দলের পরিকল্পনায় থাকায় তাঁদের বয়সের বিষয়টি বিবেচনা করেনি নির্বাচক প্যানেল।

এই প্রসঙ্গে সুমন আরও বলেন, ‘আগে এই টুর্নামেন্টটি ইমার্জিং ট্রফি নামে পরিচিত ছিল। তখন এটি ছিল অনূর্ধ্ব-২৫ পর্যায়ের প্রতিযোগিতা, যেখানে অনূর্ধ্ব-২৩ বয়সী খেলোয়াড়দের পাশাপাশি ২৩ বছরের বেশি বয়সী চারজন খেলোয়াড় খেলার সুযোগ পেতেন। আমরা তখন সেই নিয়মেই টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। তবে এখন নিয়ম পরিবর্তন হয়েছে। বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। প্রতিটি দেশ এখন তাদের এ দল পাঠাচ্ছে। তাই এখানে বয়সটা মূল বিবেচ্য নয়। এ দলে তারাই খেলবে, যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত