নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দলে ছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সফরেও তাই। কিন্তু দুই সফরের একটিতেও শেষ পর্যন্ত খেলেননি বাঁহাতি অলরাউন্ডার। এবারও যথারীতি ঘরের মাঠে হোম সিরিজের জন্য সাকিবকে দলে রেখেছেন নির্বাচকেরা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া যাবে কিনা পুরনো সেই সংশয়টা এখনো কাটেনি।
কয়েক বছর ধরে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ভালোই বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। সাকিবকে নিয়ে রহস্যের জটটা একটু বেশিই। সেটা মানছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা (সিনিয়র ক্রিকেটারদের) কারওর সঙ্গে মিলে না। ওকে নিয়ে বলাটা কঠিন। ওকে সব ফরম্যাটে সবাই চায়। কিন্তু পাওয়া কঠিন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকার পরও ছুটি নিয়ে সফর এড়িয়ে গেছেন সাকিব। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেও তাঁকে নিয়ে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত তিন ফরমেটে খেলবেন বলে সংবাদমাধ্যমের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। তখন তাঁর পাশেই দাঁড়ানো ছিলেন বোর্ড সভাপতি পাপন। সেই তিনিই আজ সাকিবকে নিয়ে বললেন, ‘আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না।’
পাপন যোগ করেন, ‘ওর (সাকিব) সঙ্গে আমি যখন কথা বলি, মনে হয় সবকটি (ফরম্যাটে) খেলতে চায়। কিন্তু যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে; এটা অস্বীকার করার উপায় নেই। আমি মনে করি, সিদ্ধান্তটা খেলোয়াড়দেরই নিতে হবে। খামোখা এসব মিডিয়াতে না বলে বোর্ডের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেই ভালো। বোর্ডেরও একটু সুবিধা হয় সবকিছু চিন্তা করতে। বাইরে এসব হয়, আমাদের দেশে হয়নি। কিন্তু হবে (আমাদের দেশেও)।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ফিরতি টেস্ট ঢাকায়; মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ২৩ মে থেকে। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে এখন ক্লাব ফুটবলে ফেরার পালা। তবে নিউজার্সিতে গত ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসি আর মাঠে ফেরেননি। তাঁকে ছাড়াই নিয়মিত খেলছে ইন্টার মায়ামি। এবার তাঁর খেলা হচ্ছে না এমএলএস অল স্টার ম্যাচেও।
১ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি, ইংল্যান্ডের কাছে চার টি-টোয়েন্টি—শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত টানা ছয় টি-টোয়েন্টি হেরে বেকায়দায় পড়েছিল। অবশেষে জিম্বাবুয়ে সিরিজে এসে জয়ের দেখা পায় ভারত। টানা দুই টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে আইয়ারের দল। আজ জিতলে জিম্বাবুয়েকে ধবলধোলাই ক
২ ঘণ্টা আগে
টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তিটা ২৫ বছর ধরে তাঁরই রয়েছে। করেছেন কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক সেঞ্চুরি। এখানে যে মোহাম্মদ আশরাফুলের সম্পর্কে বলা হচ্ছে, সেটা অনেকেই ধরতে পেরেছেন। খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিং পেশায় যোগ দিলেও এখনো তাঁর মনে পড়ে মাঠের অনেক স্মৃতি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। আর্জেন্টিনা-স্পেন ফুটবল দল যার যার দেশে ফিরেছে। তবে ফাইনালের আগমুহূর্তে কী কী ঘটেছে, তা নিয়ে এখনো চলছে আলোচনা। এবার জানা গেল স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে সতীর্থদের দেওয়া লিওনেল মেসির এক বিশেষ উপহার সম্পর্কে।
৩ ঘণ্টা আগে