দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এমন দাপুটে পারফরম্যান্সের পর আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে তাসকিন আহমেদে তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। এরপর তামিম ইকবালের অপরাজিত ৮৭ ও লিটনের ৪৮ রানে চড়ে সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।
সিরিজ জয়ের মুহূর্তে দলের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। সভাপতি সাহেব (নাজমুল হাসান পাপন) পুরো দলের সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়েরা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি (পাপন) তাদের জন্য ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।’
জালাল আরও বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জিতলাম। এটা সত্যিই অবিশ্বাস্য। বলার অপেক্ষা রাখে না সবাই খুব আনন্দিত।’

কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাতো। সিডনিতে পুলিশের আকস্মিক সড়কপথের মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার পর নিউ সাউথ ওয়েলস পুলিশ তাঁকে ৭২২ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে।
৭ মিনিট আগে
ওভালে টস জিতে আগে ব্যাটিং করছে ইংল্যান্ড। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। এই ম্যাচে পাকিস্তানের নজর এখন নতুন মুখদের দিকে।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ খেলেছে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়ার মাঠে ঐতিহাসিক ড্রয়ের পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। তবে সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগে
চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়াতে চান না দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বারবার পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার আহ্বান জানালেও কোনো সাড়া দিচ্ছেন না তিনি।
২ ঘণ্টা আগে