Ajker Patrika

সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়
সেঞ্চুরিতে চট্টগ্রামকে জিতিয়েছেন সাদিকুর রহমান। ছবি: বিসিবি

জয়ের জন্য শেষ দিনে চট্টগ্রামের দরকার ছিল ১০১ রান, হাতে ৯ উইকেট। এমন দারুণ একটা অবস্থায় থাকার পরও সিলেটের বিপক্ষে ম্যাচটি যে এমন রোমাঞ্চকর হয়ে উঠবে, কে ভাবতে পেরেছিল! উত্তেজনাপূর্ণ এই ম্যাচ শেষ পর্যন্ত ১ উইকেটে জিতেছে চট্টগ্রাম।

পিছিয়ে থাকা সিলেটের দুই স্পিনার নাসুম আহমেদ ও শাহানুর রহমান ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তবে সাদিকুর রহমানের সেঞ্চুরি ও দশ নম্বরে ব্যাট করতে আসা আশরাফুল হাসান রোহানের ২২ বলে অপরাজিত ১৫ রান জিতিয়ে দিয়েছে চট্টগ্রামকে।

৩ উইকেটে ১৮৭ রান থেকে মাত্র ১৩ ওভারে ২৩ রান যোগ করতেই ৬ উইকেট হারায় চট্টগ্রাম। নাসুম ৭৬ রানে ৪টি ও শাহানুর সমান রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এক প্রান্ত আগলে রেখে সাদিকুর ঠিক ১০০ রান করেন। মৌসুমে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। নবম ব্যাটার হিসেবে তাঁর পতনের পর জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১৭ রান। শেষ দুই ব্যাটসম্যান রোহান ও সানজিদ মজুমদার (৪*) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শাহানুরকে চার মেরে জয় নিশ্চিত করেন রোহান। ২১ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে চট্টগ্রাম।

ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়ে ২৯ পয়েন্ট নিয়ে এনসিএলের শীর্ষস্থান নিশ্চিত করেছে খুলনা। এনামুল হক বিজয়ের অপরাজিত ৮০ রানের সুবাদে ১৪০ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় তারা।

রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিম মোসাদ্দেকের ৬১ রানে ভর করে জেতে তারা। টানা পাঁচ ম্যাচেই অন্তত একটি করে ফিফটি করলেন এই ওপেনার। চলতি লিগে এটি রংপুরের প্রথম জয়।

ঢাকা ও বরিশালের ম্যাচটি হয়েছে ড্র। তবে ব্যক্তিগত সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ব্যাটসম্যান। বরিশালের মোহাম্মদ আবদুল্লাহ ৯৪ এবং ঢাকার আশিকুর রহমান ৯৯ রানে আউট হয়েছেন। আশিকুরের ইনিংসের পর ৫ উইকেটে ২৫১ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত