
ওয়ানডেতে পায়ের নিচে মাটি পেলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে এখনো নিয়মিত দুঃস্বপ্ন তাড়া করে বাংলাদেশকে। ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ সামনে রেখে তাই চিন্তার শেষ নেই বিসিবির। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে আজ কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের ভরাডুবি প্রসঙ্গ তো ছিলই। একই সঙ্গে ঠিক কী কারণে টেস্টে ধারাবাহিক পারফরম্যান্স হচ্ছে না, সে বিষয়েও কোচদের সঙ্গে কথা বলেন পাপন। তাঁরা বিসিবি সভাপতিকে সর্বশেষ চার-পাঁচটি টেস্টের উদাহরণ দেখান। কোনো একটা সিরিজের প্রথম টেস্টে ভালো একটা শুরুর পর দ্বিতীয় টেস্টে একেবারে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
এ ব্যাপারে কোচরা পাপনকে জানিয়েছেন, ১০ দিনের খেলার মানসিকতাই নাকি নেই খেলোয়াড়দের। আজ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম টেস্টটা (সিরিজের) আমরা মোটামুটি ভালোই খেলি। দ্বিতীয় টেস্টে গিয়ে মনে হয় আমরা আর পারছি না। এর পেছনে কী কী কারণ থাকতে পারে, ওরাও এত তাড়াতাড়ি বুঝতে পারছে না। কিন্তু ওরা (কোচিং স্টাফ) যেটা বলল, আমাদের আসলে ১০ দিনের খেলার মানসিকতাই নেই। দশদিন যে টানা খেলতে হবে, এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নেই। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
টেস্ট সিরিজের মাঝে বিরতিতে শুধু টেস্ট খেলেন এমন খেলোয়াড়দের কীভাবে কাজে লাগানো যায়, সে ব্যাপারেও পরিকল্পনা হচ্ছে বলে জানান পাপন। শ্রীলঙ্কা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ক্যারিবীয় সফরের পর টেস্ট ক্রিকেটে তিন মাসের বিরতিতে পড়বেন মুমিনুল হকেরা। এ সময়ের পরিকল্পনা নিয়ে পাপন বলেন, ‘এ সিরিজের পর আমরা যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ফেরার পর টেস্টে যারা আছে, তাদের কোনো খেলা নেই। সাড়ে তিন মাসের বিরতি। কিন্তু আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা আছে। এ সময় টেস্ট যারা খেলে তারা কি করবে? আমরা বলেছি, ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছি। আমরা কিছুদিন আগে থেকে এটা নিয়ে পরিকল্পনা করছিলাম। আমাদের পরিকল্পনার কথা বলেছি (কোচদের)। ওদেরকে কীভাবে খেলায় রাখা যায়, সে ব্যবস্থা আমরা করছি।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে এখন ক্লাব ফুটবলে ফেরার পালা। তবে নিউজার্সিতে গত ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসি আর মাঠে ফেরেননি। তাঁকে ছাড়াই নিয়মিত খেলছে ইন্টার মায়ামি। এবার তাঁর খেলা হচ্ছে না এমএলএস অল স্টার ম্যাচেও।
১ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি, ইংল্যান্ডের কাছে চার টি-টোয়েন্টি—শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত টানা ছয় টি-টোয়েন্টি হেরে বেকায়দায় পড়েছিল। অবশেষে জিম্বাবুয়ে সিরিজে এসে জয়ের দেখা পায় ভারত। টানা দুই টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে আইয়ারের দল। আজ জিতলে জিম্বাবুয়েকে ধবলধোলাই ক
২ ঘণ্টা আগে
টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তিটা ২৫ বছর ধরে তাঁরই রয়েছে। করেছেন কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক সেঞ্চুরি। এখানে যে মোহাম্মদ আশরাফুলের সম্পর্কে বলা হচ্ছে, সেটা অনেকেই ধরতে পেরেছেন। খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিং পেশায় যোগ দিলেও এখনো তাঁর মনে পড়ে মাঠের অনেক স্মৃতি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। আর্জেন্টিনা-স্পেন ফুটবল দল যার যার দেশে ফিরেছে। তবে ফাইনালের আগমুহূর্তে কী কী ঘটেছে, তা নিয়ে এখনো চলছে আলোচনা। এবার জানা গেল স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে সতীর্থদের দেওয়া লিওনেল মেসির এক বিশেষ উপহার সম্পর্কে।
৩ ঘণ্টা আগে