
চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ আজ। ‘এ’ গ্রুপে দু’দলের এটি দ্বিতীয় ম্যাচ। তবে আজকের ম্যাচের ফলের ওপর নির্ভার করছে বাংলাদেশের সেমিফাইনালের আশা বেঁচে থাকার সমীকরণও। এ জন্য ভারতের বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে। তাহলে বাংলাদেশও হবে লাভবান! যদি পাকিস্তান হেরে যায়, মাত্র পাঁচ দিনের ব্যবধানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন বাবর-রিজওয়ানরা।
নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পায় ভারত। আজ ভারত-পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়। সে ক্ষেত্রে দুই ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের হবে ২ পয়েন্ট করে। যদি ভারত জিতে যায়, রোহিত শর্মাদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ তাদের পরের দুই ম্যাচ জিতলে এমনিতেই সেমিতে যাওয়ার সুযোগ থাকবে। আর যদি একটি ম্যাচও জেতে, তবু তাদের আশা বেঁচে থাকবে। এ জন্য তাদের তাকিয়ে থাকতে হবে আজকের ম্যাচের দিকে, যদি ভারত হেরে যায়, বাংলাদেশেরও লাভ। আশা বেঁচে থাকবে পাকিস্তানেরও।
আজ ভারত হারলে, পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই ম্যাচে কোনো দলকে হারাতেই হবে। যে দল জিতবে, তারা এমনিতেই চলে যাবে সেমিতে। তবে দ্বিতীয় স্থানটি নিয়ে বাংলাদেশের আশা বেঁচে থাকবে। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় পরের ম্যাচে, তাহলে কিউইরা শেষ ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে। যদি ভারত জিতে যায় নিউজিল্যান্ডেরও থাকবে শুধু ২ পয়েন্ট। অন্য দিকে ভারত যদি আজ হেরে যায় এবং শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হারে, তাহলে তাদেরও হবে শুধু ২ পয়েন্ট।
তখন নেট রান রেটে হিসেবটাও আসবে। এ জন্য বাংলাদেশকে ভালো ব্যবধানে জিততে হবে। বাংলাদেশের পরের দুই ম্যাচ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। ভারত-পাকিস্তান ম্যাচে তাই তাকিয়ে থাকবেন আজ শান্ত-মিরাজরাও। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মাঠে নামছে বাবর-রোহিতরা। ভারত বড় ব্যবধানে হারলে, তাতে আরও বেশি লাভ বাংলাদেশের।
আরও খবর পড়ুন:

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।
৩ ঘণ্টা আগে
শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
৬ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৭ ঘণ্টা আগে