
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার পড়ে গেছে অনিশ্চয়তার মুখে। দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এরপর নিষিদ্ধ করা হয় তাঁর বোলিং অ্যাকশন। তাই সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল সাজায় বাংলাদেশ। তবে ক্ষমতায় থাকলে সাকিবকে এই টুর্নামেন্টটি খেলার সুযোগ করে দিতেন লিজেন্ডস অব রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল।
গত ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের আটে থেকে শেষ করায় চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেয় বাংলাদেশ। সাকিবের নৈপুণ্য শ্রীলঙ্কাকে হারানোর ফলেই আসে সেই সুযোগ। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। এখন সাকিবকে ছাড়া নতুন মিশনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
বাদল বলেন, ‘আমি যদি ক্ষমতায় থাকতাম, অবশ্যই সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলানো হতো। সাকিবের অবদানেই চ্যাম্পিয়নস ট্রফি খেলছি। এই খেলোয়াড়কে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলা অনুচিত। সাকিব দেশের বড় সম্পদ। তাকে কাজে লাগাতে হবে। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। এ রকম অলরাউন্ডার পৃথিবীতে আর আসবে কি না সন্দেহ!’
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। জুলাই গণ-অভ্যুত্থানের পর এখন পর্যন্ত দেশে ফিরেননি এই অলরাউন্ডার। পতিত আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার কারণে জনরোষের মুখে পড়তে হয় তাঁকে। একাধিক মামলাও রয়েছে তাঁর নামে। তাই সাকিবের দেশে আসা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য দেশে ফেরার প্রস্তুতি নিলেও নিরাপত্তার ভয়ে দুবাই থেকেই ফিরে যেতে হয় তাঁকে।
তবে সাকিবের দেশে ফেরার ব্যাপারে আশাবাদী বাদল, ‘আমরা তো আশাবাদী, না হলে দলে নেওয়া কেন? আপনারা জানেন এই দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকাতে ছিল। তো ঘরের ছেলে ঘরে আসছে, এটা সবচেয়ে বড় খবর। আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি।’
বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কোচও নিয়োগ দিয়েছেন সাকিব। বাদল বলেন, ‘আমার সঙ্গে যে কথা হলো, সে তৃতীয় পরীক্ষা দিতে আসছে ইংল্যান্ডে, রোজার মধ্যে। পরীক্ষার দেওয়ার জন্য একজন কোচও নিয়েছে। কোচ রাজি হলে সে আবার পরীক্ষা দেবে। পরীক্ষায় পাস করলে আশা করি বাংলাদেশে খেলতে পারবে।’
আরও খবর পড়ুন:

বিশ্বকাপ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনাল। কে শিরোপা জিতবে, তা জানতে ফুটবলভক্তরা ফাইনালের প্রত্যেক মুহূর্ত দেখবেন অধীর আগ্রহ নিয়ে। শুধু কি তাই! চাইলে বিশ্বকাপ ফাইনালের ঘাসও নিজ ঘরে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা
২৫ মিনিট আগে
স্পেনের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থিবো কোর্তোয়া বলেছিলেন, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দল। তবে বেলজিয়ামের গোলরক্ষকের সেই কথায় কান দিতে চান না আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
৩৪ মিনিট আগে
নেইমার পেনাল্টিতে গোল করার পরও কোনো উদযাপন করেননি। কারণ, ব্রাজিলের হারটা যে কেবল ছিল সময়ের ব্যাপার মাত্র। হারের পর নেইমার কান্নায় ভেঙে পড়লেন। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে কাঁদেন ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওসরাও। ঘটনার দৃশ্যপটটা এখন অনেকেরই মনে পড়ার কথা। মর্মান্তিক সেই ঘটনায় ক্ষমা চাইলেন ভিনি।
২ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। ১৪ জুলাই প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। কাল সকালে ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। আর্জেন্টিনা-সুইজারল্যান
৩ ঘণ্টা আগে