
ইসলামাবাদে ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশ দলের কাছে আহামরি কোনো ‘ঠান্ডা’ মনে হওয়ার কথা নয়। বরং রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় এমন ঠান্ডা কন্ডিশন বরং উপভোগ্য মনে হচ্ছে তাদের। কাল ইসলামাবাদ ক্লাবে অনুশীলনের ফাঁকে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক কাল জানালেন, এমন কন্ডিশন তাদের কাছে মোটেও অচেনা নয়।
যে রাওয়ালপিন্ডিতে আগামীকাল বাংলাদেশ খেলতে নামছে, সেটি তাদের কাছে যথেষ্ট পয়া ভেন্যু। গত আগস্টে এখানেই পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সাফল্য থেকে বাংলাদেশ যতই অনুপ্রেরণা খুঁজুক, দুর্দান্ত ছন্দে থাকা প্রতিপক্ষ নিউজিল্যান্ড কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি। কিউই-চ্যালেঞ্জ নেওয়ার আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের ভুল আগে ঠিক করতে হবে। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নিমেষে অদৃশ্য হয়ে গেছে বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও বড় স্কোর গড়া যায়নি। বাংলাদেশও ম্যাচটা জিততে পারেনি। কাল ইসলামাবাদে দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক রাজ্জাক বলেছেন, ভারতের বিপক্ষে ব্যাটিংধস ছিল নিছকই একটা ‘দুর্ঘটনা’।
টপ অর্ডারের ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন স্বয়ং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভালো করেননি সৌম্য সরকার, তানজিদ তামিমও। রাজ্জাকের আশা, এমন ব্যাটিংধস সামনের ম্যাচে হবে না। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা টেনে না বেড়ানোই ভালো। এটা একটা দুর্ঘটনা। আমরা যে রকম দল, ওরকম নই (দ্রুত ধসে পড়া)। ওটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। ওয়ানডেতে ওই অবস্থায় নেই আমাদের টপ অর্ডার। গত ম্যাচে যা একটু খারাপ হয়েছে। আশা করি, পরের ম্যাচে এটা হবে না।’
প্রশ্ন উঠেছে মুশফিকুর রহিমের ফর্ম নিয়েও, যিনি ভারতের বিপক্ষে ফিরেছেন শূন্য রানে। রাজ্জাক অবশ্য মুশফিককে নিয়ে চিন্তিত নন, ‘কেন চিন্তার বিষয় হবে? একটা ম্যাচ খারাপ করেছে, এটা যে কারও হতে পারে। এটা মুশফিক, তাওহীদ হৃদয়, শান্ত, জাকের আলী—যে কারও হতে পারে। একজনের পারফরম্যান্স নিয়ে মনে হয় না চিন্তার বিষয় হবে আমাদের কাছে।’
মুশফিককে নিয়ে চিন্তা না করলেও প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে নিশ্চয়ই যথেষ্ট ভাবতে হবে। কিউইরা আছে আবার উড়ন্ত ফর্মে। কদিন আগে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু হয়েছে তাদের। প্রতিপক্ষের ফর্ম জেনে ঘুম হারামের পক্ষে নন রাজ্জাক, ‘নিউজিল্যান্ড কীভাবে শুরু করেছে, কীভাবে শেষ করেছে, জানি না। আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করেছি। একটু তো হতাশা থাকেই। তবে নিশ্চিত খেলোয়াড়েরা সেটা কাটিয়ে উঠবে। সব সংস্করণেই নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। এখানে এসে আবার সিরিজ জিতেছে। তবে এটা আলাদা টুর্নামেন্ট, ওটার সঙ্গে (ত্রিদেশীয় সিরিজ) মেলাতে চাই না।’

ক্লাব পর্যায়ে আরও আগেই নিজেকে প্রমাণ করেছেন আরলিং হালান্ড। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসেও চেনা চেহারায় এই স্ট্রাইকার। ধারাবাহিকভাবে গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন। দুর্দান্ত পারফরম্যান্সে চারদিকে এখন হালান্ড বন্দনা। ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনও তাঁর প্রশংসা করতে ভুললেন না।
১০ মিনিট আগে
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। তাঁর জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শত শত অভিভাবক নিজেদের নবজাতক সন্তানের নাম রেখেছেন হালান্ডের নামে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনাল। কে শিরোপা জিতবে, তা জানতে ফুটবলভক্তরা ফাইনালের প্রত্যেক মুহূর্ত দেখবেন অধীর আগ্রহ নিয়ে। শুধু কি তাই! চাইলে বিশ্বকাপ ফাইনালের ঘাসও নিজ ঘরে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা
১ ঘণ্টা আগে
স্পেনের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থিবো কোর্তোয়া বলেছিলেন, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দল। তবে বেলজিয়ামের গোলরক্ষকের সেই কথায় কান দিতে চান না আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
২ ঘণ্টা আগে