আপনার জিজ্ঞাসা

প্রশ্ন: সহবাসের পর ফরজ গোসল করার ব্যাপারে শরিয়তের নির্দেশ কী? সহবাসের কতক্ষণ পর গোসল করা বাধ্যতামূলক এবং দেরি করার বিধান কী—এ বিষয়ে সঠিক নিয়ম জানালে উপকৃত হব।
মাইনুল ইসলাম, চট্টগ্রাম
উত্তর: ইসলামি শরিয়তে সহবাসের পর গোসল করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা—যেমন: এক ঘণ্টা বা দুই ঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে নিয়ম হলো, পরবর্তী ওয়াক্তের নামাজ কাজা হওয়ার আগেই গোসল করে পবিত্র হওয়া ফরজ। নবী করিম (সা.) এবং সালফে সালেহিনের আমল অনুযায়ী, যত দ্রুত সম্ভব ফরজ গোসল করে নেওয়াটাই সুন্নাহ এবং সর্বোত্তম।
অনেকে গোসল করতে দেরি হওয়ার অজুহাতে নামাজ কাজা করেন। ফরজ গোসল কখনোই নামাজ কাজা করার বৈধ কারণ হতে পারে না। যদি প্রচণ্ড শীত বা অসুস্থতার কারণে পানি ব্যবহার অসম্ভব হয়, তবে তায়াম্মুম করে হলেও ওয়াক্তমতো নামাজ আদায় করতে হবে। নামাজ কাজা করা কবিরা গুনাহ।
যেসব কারণে গোসল ফরজ হয়
একজন মুসলিমের ওপর মূলত নিচের কারণগুলোতে গোসল করা বাধ্যতামূলক বা ফরজ হয়ে যায়:
অপবিত্র অবস্থায় যেসব কাজ করা নিষেধ
গোসল ফরজ হওয়ার পর পবিত্র না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু কাজ করা শরিয়তে নিষিদ্ধ: এক. নামাজ আদায় করা। দুই. পবিত্র কোরআন স্পর্শ করা অথবা তিলাওয়াত করা। তিন. কাবা শরিফ তাওয়াফ করা। চার. মসজিদে প্রবেশ করা বা অবস্থান করা।
ফরজ গোসল না করে কি প্রয়োজনীয় কাজ করা যায়?
অনেকে মনে করেন গোসল ফরজ হলে ঘরদোর ছোঁয়া বা ঘরের কাজ করা যাবে না—এটি একটি ভুল ধারণা। এ বিষয়ে হাদিসের স্পষ্ট নির্দেশনা রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) জানাবাত (গোসল ফরজ) অবস্থায় নবীজি (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে নবীজি (সা.) তাঁকে দেখে বললেন, ‘সুবহানাল্লাহ, মুমিন কখনো (সত্তা হিসেবে) নাপাক হয় না।’ (সহিহ বুখারি: ২৭৯)
গোসল করতে দেরি হলে ঘুমানোর বা পানাহারের আগে হাত-মুখ ধুয়ে নামাজের মতো অজু করে নেওয়া সুন্নত। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জানাবাত অবস্থায় ঘুমানোর বা খাওয়ার আগে অজু করে নিতেন। (সহিহ মুসলিম: ৩০৫)
এ ছাড়া নারীদের ঋতুস্রাব বা সহবাসের পর অপবিত্র অবস্থায় রান্নাবান্না বা ঘরের কাজ করা যাবে না—এমন বিশ্বাসের কোনো ভিত্তি ইসলামে নেই। এটি একটি কুসংস্কার।
উত্তর দিয়েছেন: মুফতি শাব্বীর আহমদ, ইসলামবিষয়ক গবেষক

হাজিদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে কাবা প্রাঙ্গণ। শুরু হয়েছে হজের ফ্লাইট—বিশ্বের নানা প্রান্ত থেকে সৌভাগ্যবান মুসলমানরা ছুটছেন মক্কার পানে। হজ আত্মশুদ্ধি, ত্যাগ ও বিশ্বভ্রাতৃত্বের এক অনন্য মহড়া। ইসলামের এই পঞ্চম স্তম্ভ মানুষকে শেখায় সমতা, একতা এবং পরম রবের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ।
৫ ঘণ্টা আগে
জিলহজ ইসলামের অন্যতম সম্মানিত ও ফজিলতপূর্ণ মাস, যা আমাদের মাঝে নিয়ে আসে পবিত্র হজ ও মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত কোরবানি। পবিত্র কোরআনে এই মাসের প্রথম ১০ রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বছরের অন্যান্য সাধারণ দিনের তুলনায় জিলহজের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয়।
১১ ঘণ্টা আগে
হজের দীর্ঘ ইতিহাসে অগণিত পুরুষ পরিব্রাজক তাঁদের অভিজ্ঞতার ডালি সাজিয়ে ভ্রমণকাহিনি লিখেছেন। কিন্তু কোনো নারীর হাতে লেখা প্রথম হজ ভ্রমণকাহিনির কৃতিত্ব যাঁর, তিনি কোনো সাধারণ নারী নন, ভারতের ভূপাল রাজ্যের প্রতাপশালী শাসক নবাব সিকান্দার বেগম। ১৮৬৪ সালে লেখা তাঁর এই সফরনামাটিকে বলা যায়...
১১ ঘণ্টা আগে
হজ ও ওমরাহর পবিত্র সফরে হাজিদের মুখে সবচেয়ে বেশি যে ধ্বনিটি উচ্চারিত হয়, তা হলো ‘তালবিয়া’। এটি মহান আল্লাহর ডাকে বান্দার সাড়া দেওয়ার এক বিশেষ স্লোগান। ইহরাম বাঁধার পর থেকে হজের বিভিন্ন আমল চলাকালীন তালবিয়ার গুঞ্জরণে মুখরিত থাকে মক্কা ও মিনা প্রান্তর। তবে তালবিয়া পড়ার নির্দিষ্ট কিছু নিয়ম ও সময় রয়েছে।
১১ ঘণ্টা আগে